▣ মাদক • কুড়িগ্রাম

মাদকের ডিলার এবং নিজ শিশু সন্তান কে ফেন্সিডিল খাওয়ায়

✓ যাচাইকৃত জমা: 2026-05-27 05:47:16 • ঘটনার তারিখ: 2026-05-24 • অভিযুক্ত: মো: মমিন মিয়া
ঘটনার সারাংশ

যাচাইকৃত পাবলিক রিপোর্ট

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কলমদারটাড়ী এলাকার বাসিন্দা মাদক কারবারি মমিনও তার বউ ভানু মিলে বিশাল এক মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। পুলিশ বেশ কয়েকবার জেলে দিলেও জামিনে বের হয়েই পুনরায় একি কায়দায় মাদক ব্যবসা শুরু করে। তার এই মাদকের কারনে এলাকার সমগ্র যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকা যোগান দিতে না পেরে যুবকেরা জড়িয়ে পড়ছে চুরি কাজে। তার বাড়িতে একটা নিদিষ্ট ঘর আছে যেখানে বিভিন্ন জায়গা থেকে আগত লোকদের মাদক সেবনের জন্য ব্যবস্থা করা হয়েছে। তার ৫-৬ বছরের ২ টা শিশু বাচ্চা মাদক সেবনের পর ফেলে দেওয়া বোতল চাটতে চাটতে এখন এমন হয়েছে যে তার বাচ্চা ২ টা কে দিনে ১ টা ফেন্সিডিলের বোতল খাওয়া তে হয়। নাহলে তারা প্রচুর কান্নাকাটি করে। এলাকার মান্যগন্য ব্যক্তিরা তার টাকার জোড়ের ভয়ে কিছু বলতে সাহস করে না। থার নামে ফুলবাড়ি থানায় একাধিক মামলা আছে, এলাকার লোকজন এর ভাস্যমতে সে থানা এবং স্থানীয় নেতাদের টাকা দিয়ে এসব করছে এবং জেল হাজত থেকে বাহিরে থাকছে। আমি বাচ্চা ২ টার ছবি আপলোড করে দিয়েছি।